Skip to main content

আমরা কেন হেদায়েত হারিয়ে ফেলি ?

হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এক মহান নিয়ামত। একজন মানুষ যখন সত্যকে সত্য হিসেবে চিনতে পারে, আল্লাহর পথে চলার আগ্রহ অনুভব করে এবং ভুল কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে—তখন তা হেদায়েতেরই নিদর্শন। কিন্তু অনেক সময় মানুষ হেদায়েত পাওয়ার পরও ধীরে ধীরে সেই পথ থেকে দূরে সরে যায়। তখন মনে প্রশ্ন জাগে— আমরা কেন হেদায়েত হারিয়ে ফেলি? ইসলামের দৃষ্টিতে হেদায়েত ধরে রাখার জন্য ঈমান, সৎকর্ম, আল্লাহর স্মরণ, তওবা এবং সঠিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের অন্তর পরিবর্তনশীল। তাই একজন মুমিনের উচিত নিজের ঈমান ও আমল নিয়মিত যাচাই করা এবং আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা। এই আর্টিকেলে আমরা জানব আমরা কেন হেদায়েত হারিয়ে ফেলি, হেদায়েত হারানোর লক্ষণ কী এবং কীভাবে আবার আল্লাহর পথে ফিরে আসা যায়। হেদায়েত বলতে কী বোঝায়? হেদায়েত অর্থ সঠিক পথের দিশা বা পথনির্দেশ। ইসলামের দৃষ্টিতে আল্লাহর সন্তুষ্টির পথে চলা, সত্যকে গ্রহণ করা, ভালো কাজ করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক হেদায়েতের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন: “এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; মুত্তাকিদের ...

কেন আমরা আপনাকে নিয়োগ করবো? এর সহজ উত্তর।


চাকরির ইন্টারভিউতে সবচেয়ে বেশি আতঙ্কিত করে এমন একটি প্রশ্ন হলো—"আমরা কেন আপনাকে নিয়োগ করবো?" (Why should we hire you?)। এটি দেখতে সহজ; কিন্তু ভুল উত্তর দিলে পুরো ইন্টারভিউ ঝুঁকে পড়ে। অন্যদিকে, সঠিক ও কনফিডেন্ট উত্তরে আপনি বাকি প্রার্থীদের থেকে এক ধাপ এগিয়ে যান।

এই আর্টিকেলে আমরা জানবো, কীভাবে এমন একটি উত্তর তৈরি করবেন যা HR-কে মুগ্ধ করবে এবং নিশ্চিত করবে যে "কেন আমরা আপনাকে নিয়োগ করবো" —এই প্রশ্নটি আপনার জন্য হয়ে উঠবে সুযোগ।







প্রথমেই বুঝুন প্রশ্নের আসল উদ্দেশ্য

ইন্টারভিউয়ার এর এই প্রশ্নগুলো করার পিছনে কিছু কারন থাকে। তারা মুলত তিনটি জিনিস যাচাই করতে চান:

  1. আপনি নিজের স্ট্রেন্থ বা দক্ষতা সম্পর্কে কতটুকু সচেতন 

  2. আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কোম্পানির চাহিদার সাথে মেলে কিনা।

  3. আপনি চাকরিটিকে কতটা গুরুত্ব সহকারে নিয়েছেন।

তাই উত্তর দিতে হবে আত্মবিশ্বাসের সাথে। তবে আবার আত্ববিশ্বাস দেখাতে গিয়ে অহংকার প্রকাশ করা যাবে না। 

"কেন আমরা আপনাকে নিয়োগ করবো?" – ১০ টি শক্তিশালী উত্তর

নিচে এমন কিছু নমুনা উত্তর ও কৌশল দেওয়া হলো যা আপনি নিজের পজিশন অনুযায়ী ব্যবহার করতে পারেন।

১. কোম্পানীর সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করুন। 

"আপনার কোম্পানি বর্তমানে গ্রাহক সেবায় সাড়া দিতে সময় নিচ্ছে। আমার আগের কোম্পানিতে আমি কল সেন্টারের রেসপন্স টাইম ৪০% কমিয়েছি। আমি সেই অভিজ্ঞতা এখানে প্রয়োগ করতে চাই এবং দ্রুত ফলাফল দিতে পারি।"

২. নিজের দক্ষতা ও অর্জনের বর্ণনা দিন

এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে নিজের দক্ষতা তুলে ধরুন। যেমনঃ 

"আমার প্রকল্প ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতা আছে। আমি সফলভাবে ১০টির বেশি প্রজেক্ট সময়মতো এবং বাজেটের মধ্যে সম্পন্ন করেছি। আপনার কোম্পানির আসন্ন অটোমেশন প্রজেক্টে এই দক্ষতা কাজে লাগবে।"

৩. কোম্পানির সংস্কৃতি ও মূল্যবোধের সাথে মিল

অনেক কোম্পানী চায় তাদের মূল্যবোধ বা সংস্কৃতির সাথে মিলে এমন লোক নিয়োগ দিতে চায়।  তাই আপনি উল্লেখ করতে পারেন "আমি জানি আপনার প্রতিষ্ঠান উদ্ভাবনী চিন্তাকে মূল্য দেয়। আমি সবসময় নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসি এবং টিম ওয়ার্কে বিশ্বাসী। এই মানসিকতা আপনাকে আমার মধ্যেই পাবে।"

উদাহরন হিসেবে বলতে পারি বাংলাদেশের টিশার্ট ব্রান্ড One ummah bd । তারা ইসলামী মূল্যবোধ দিয়ে কোম্পানী পরিচালনা করে। আপনি যদি সেই মূল্যবোধ ধারন করেন তাহলে উল্লেখ করতে পারেন আপনি আমি ইসলাম প্রাক্টিস করি যা এই কোম্পানীর সাথে মিলে যায়। তাই আমি এই কোম্পানীর সাথে কাজ করতে চাই। 

৪. শূন্যস্থান পূরণের সক্ষমতা দেখান

কোম্পানী যা চায় তার তা আপনি করতে পারবেন তা উল্লেখ করতে পারেন যেমন

"চাকরির বিজ্ঞপ্তিতে আপনি একজন স্ট্রং কমিউনিকেটর চেয়েছেন। আমার প্রেজেন্টেশন স্কিল ও রিপোর্ট লেখার দক্ষতা খুব ভালো। আমি নিশ্চিত করবো টিমের সবাই ঠিকমতো সমন্বিত থাকবে।"

৫. শিক্ষার যোগ্যতাকে কাজে লাগান

আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বাড়তি দক্ষতা দেখাতে পারেন। যা কোম্পানীর কাজে লাগবে। যেমন 

"আমি সম্প্রতি ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করেছি এবং SEO-তে সার্টিফিকেট নিয়েছি। আপনার কোম্পানির ওয়েবসাইট ট্রাফিক বাড়াতে এই নলেজ সরাসরি কাজে লাগবে।"

৬.  দ্রুত শেখার মানসিকতা

প্রতিটি লোকই এক একটি কোম্পানীর জন্য নতুন। কোম্পানীও তার জন্য নতুন। একটা চাকুরীতে জয়েন করে সবারই প্রচুর শিখতে হয় সে জপ্ন্য আপনি বলতে পারেন 
 "আমি খুব দ্রুত নতুন সফটওয়্যার ও যেকোন কাজের সাথে অভ্যস্ত হয়ে যাই। আপনার এজেন্সিতে যেকোনো টুল আপনাকে শেখাতে হবে না, আমি নিজে শিখে নেব এবং অন্যদেরও সাহায্য করব।"

৭. কোম্পানির লক্ষ্য নিয়ে গবেষণা করুন

আপনি যদি নতুন চাকুরীতে জয়েন করতে চান তাহলে যেই কোম্পানীতে জয়েন করবেন তার লক্ষ্য নিয়ে গবেষনা করুন এবং তা ইন্টারভিউতে প্রকাশ ক্রুন যেমনঃ  

"আমি আপনার বার্ষিক প্রতিবেদন পড়েছি। আপনি এই বছর এশিয়ার বাজারে ফোকাস করছেন। আমার আন্তর্জাতিক বিপণনে দক্ষতা আছে এবং আমি চীনা ভাষাও বুঝি– যা এই প্রসারণে সহায়ক হবে।"

তাহলে ইন্টারভিউয়াররা আপনার প্রতি আলাদা ্গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। 

৮. আগের সাফল্যের বাস্তব উদাহরণ দিন

অনেকে আজগুবি উদাহরন দিয়ে থাকে। আপনি এই ভুল করবেন না। যা বলবেন সত্য বাস্তবিক উদাহরন দিবেন যেমনঃ  

"আমি আমার আগের প্রতিষ্ঠানে তিন মাসে বিক্রয় ২৫% বাড়িয়েছি। আপনার কোম্পানির পণ্যটিও একই টার্গেট গ্রুপের জন্য। আমি নিশ্চিত অনুরূপ সাফল্য এখানেও দিতে পারব।"

৯. উৎসাহ ও ডেডিকেশন দেখান

ইন্টারভিউয়াররা কোম্পানী ও চাকুরীর প্রতি আপনার সিন্সিয়ারিটি দেখে। তাই আপনার ডেডিকেশন শো করেন। 

"আমি শুধু চাকরি খুঁজছি না, আমি আপনার কোম্পানির লং টার্ম গ্রোথের অংশ হতে চাই। আমি ঘণ্টা গণনা না করে কাজ করি এবং সবসময় কোয়ালিটি প্রায়োরিটি দিই।"

১০. নিজেকে দলের সম্পদ হিসেবে উপস্থাপন করুন

প্রত্যেকটি কোমপানীতেই আপনাকে কোন না কোন টিমের সাথে কাজ করতে হবে তাই কোমপানী চায় এমন লোক যারা টিমের সাথে কাজ করতে পারে। আপনি যদি উল্লেখ করতে পারেন যে 

"আমি শুধু একজন কর্মী না, বরং একজন টিম প্লেয়ার। যেখানে অন্যরা থমকে যায়, সেখানে আমি সমাধান বের করি। আপনাকে যদি কেউ রাত জেগে প্রজেক্ট ফিনিশ করতে পারে, সেটি আমি।"

যে ভুলগুলো করবেন না

  • "আমি টাকা বা জব সিকিউরিটির জন্য আবেদন করেছি" – এটি খুব নেতিবাচক।

  • "আমি জানি না, আপনিই বলুন" – এটি অপ্রস্তুততার পরিচয় দেয়।

  • আমার কোনো এক্সপেরিয়েন্স নেই কিন্তু শিখতে চাই – শুধু এতটুকু বললে মনে হবে আপনি রিস্ক।

কিভাবে উত্তরটিকে আরও পার্সোনালাইজ করবেন?

উপরের প্রতিটি উত্তরকে নিজের বাস্তবতার সাথে মিলিয়ে নিন। আপনার সিভি থেকে একটি সফল প্রোজেক্টের গল্প বেছে নিন। সেটাকে কোম্পানির চাহিদার সাথে যুক্ত করে বলুন। উদাহরণ:

"আপনি একজন সিনিয়র কন্টেন্ট রাইটার চেয়েছেন। আমি তিন বছর ধরে টেক ব্লগ লিখছি, আমার লেখা ৫০ হাজারের বেশি ভিউ পেয়েছে। আমি জানি আপনার সাইটের অর্গানিক ট্রাফিক বাড়ানো দরকার। আমি SEO কন্টেন্ট স্ট্র্যাটেজি বোঝি এবং দ্রুত ডেডলাইনে কাজ করতে পারি। তাই আমি সেরা ফিট।"


"কেন আমরা আপনাকে নিয়োগ করবো" প্রশ্নটি ভয়ের কিছু নয় বরং নিজেকে বিক্রির সেরা সুযোগ। শুধু মনে রাখবেন:

  • উত্তর হতে হবে সংক্ষিপ্ত, কিন্তু তথ্যপূর্ণ।

  • কোম্পানির প্রয়োজন এবং আপনার দক্ষতার যোগসূত্রটা পরিষ্কারভাবে বলুন।

  • আত্মবিশ্বাসী কণ্ঠে, হাসিমুখে উত্তর দিন।

আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন, তবে এই একটি প্রশ্নের উত্তরেই চাকরি পাকা হয়ে যেতে পারে। তাহলে এবার প্রস্তুতি শুরু করুন—আর পরের ইন্টারভিউতে নিজেকে প্রমাণ করুন।



Comments

Popular posts from this blog

তারেক রহমান কততম প্রধানমন্ত্রী?

  বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই এমন কিছু প্রশ্ন উঠে আসে যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। “তারেক রহমান কত তম প্রধানমন্ত্রী” এমনই একটি বহুল সার্চ হওয়া কীওয়ার্ড। অনেকে জানতে চান তিনি কি কখনো প্রধানমন্ত্রী ছিলেন? এই আর্টিকেলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি তারেক রহমানের জীবন, রাজনৈতিক ক্যারিয়ার ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারেক রহমান কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? সংক্ষেপে উত্তর: হ্যা । তারেক রহমান  ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোন।  বাংলাদেশের প্রধানমন্ত্রীদের সংক্ষিপ্ত প্রেক্ষাপট বাংলাদেশের ইতিহাসে কয়েকজন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী রয়েছেন, যেমন— শেখ মুজিবুর রহমান তাজউদ্দীন আহমদ খালেদা জিয়া শেখ হাসিনা তারেক রহমান  তারেক রহমানের পরিচয় ও পারিবারিক পটভূমি তারেক রহমান  জন্মগ্রহণ করেন ২০ নভেম্বর ১৯৬৫ সালে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি  জিয়াউর রহমান  এবং সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া -এর বড় ছেলে। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি ছিলেন। শিক্ষাজীবন ও ব্যক্তিগত জ...

সরকারি চাকরি কেন করতে চান?ইন্টারভিউতে সেরা উত্তর দেওয়ার গাইড

"সরকারি চাকরি কেন করতে চান?" —বাংলাদেশের সরকারি চাকরির ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। এই প্রশ্নের মাধ্যমে বোর্ড শুধু আপনার চাকরি করার ইচ্ছাই নয়, বরং আপনার দায়িত্ববোধ, দেশপ্রেম, জনসেবার মানসিকতা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনাও মূল্যায়ন করে। তাই এই প্রশ্নের উত্তর অবশ্যই চিন্তাভাবনা করে দেওয়া উচিত। অনেক প্রার্থী ভুল করে বলেন, "সরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা বেশি" বা "বেতন ও সুযোগ-সুবিধা ভালো।" যদিও এগুলো সরকারি চাকরির বাস্তব সুবিধা, তবে এগুলোকে মূল কারণ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। বরং এমন উত্তর দেওয়া উচিত, যা আপনার পেশাদার মনোভাব এবং জনসেবার ইচ্ছাকে প্রকাশ করে। কেন সরকারি চাকরি করতে চান? সরকারি চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ। একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সরাসরি জনগণের সেবা প্রদান, সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আপনি বলতে পারেন যে, আপনি আপনার শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চান। একই সঙ্গে সরকারি চ...

টেলিগ্রামের ইতিহাস

  টেলিগ্রামের ইতিহাস: জনপ্রিয় মেসেজিং অ্যাপের সফলতার গল্প বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হলো টেলিগ্রাম (Telegram) । দ্রুত বার্তা আদান-প্রদান, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারবান্ধব ফিচারের কারণে এটি কোটি কোটি মানুষের আস্থার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আজকের এই নিবন্ধে আমরা টেলিগ্রামের ইতিহাস , এর প্রতিষ্ঠা, জনপ্রিয়তার কারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সহজ ভাষায় জানব। টেলিগ্রাম কী? টেলিগ্রাম একটি ক্লাউড-ভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট মেসেজ, ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ভয়েস মেসেজ আদান-প্রদান করতে পারেন। এটি মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। টেলিগ্রামের ইতিহাস টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন দুই ভাই, Pavel Durov এবং Nikolai Durov । তারা মূলত ২০১৩ সালে টেলিগ্রাম চালু করেন। এর আগে পাভেল দুরভ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম VK -এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। রাশিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা এবং সরকারি নজরদারি নিয়ে উদ্বেগের কারণে দুরভ ভাইরা এমন একটি মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন, যেখানে ব্...