Skip to main content

কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয় – সম্পূর্ণ গাইড!

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটি ভালো সিভি (CV) আপনার সফলতার প্রথম ধাপ।কারন যেকোন চাকুরী দাতা প্রথম আপনার সিভি দেখে তার পর আপনাকে ডাকে। সিভিই যদি ভালো না হয় তাহলে আপনি আর ডাক পাবেন না। অনেকেই প্রশ্ন করেন, “কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয়?” কারণ একটি সুন্দর ও প্রফেশনাল সিভি নিয়োগদাতার কাছে আপনার প্রথম পরিচয় তৈরি করে। তাই সঠিক নিয়মে সিভি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা জানবো চাকরির জন্য সিভি লেখার নিয়ম, গুরুত্বপূর্ণ অংশগুলো এবং একটি আকর্ষণীয় সিভি তৈরির টিপস। সিভি কী? সিভি বা Curriculum Vitae হলো একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ। এটি নিয়োগকর্তাকে আপনার সম্পর্কে দ্রুত ধারণা দেয়। তাই এটি যত ভালো হবে আপনার চাকুরী পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে।  কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয়? চাকরীর জন্য সিভি যতটা প্রোফেশনাল হবে তত ভালো। আর একটি প্রোফেশনাল সিভি তৈরি করার জন্য অনেক গুলো ধাপ রাখতে হয়। চলুন দেখে কি সেই ধাপগুলো   নিচে ধাপে ধাপে একটি সুন্দর ও প্রফেশনাল সিভি লেখার নিয়ম তুলে ধরা হলো। ১. ব্...

কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয় – সম্পূর্ণ গাইড!

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটি ভালো সিভি (CV) আপনার সফলতার প্রথম ধাপ।কারন যেকোন চাকুরী দাতা প্রথম আপনার সিভি দেখে তার পর আপনাকে ডাকে। সিভিই যদি ভালো না হয় তাহলে আপনি আর ডাক পাবেন না। অনেকেই প্রশ্ন করেন, “কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয়?” কারণ একটি সুন্দর ও প্রফেশনাল সিভি নিয়োগদাতার কাছে আপনার প্রথম পরিচয় তৈরি করে। তাই সঠিক নিয়মে সিভি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আর্টিকেলে আমরা জানবো চাকরির জন্য সিভি লেখার নিয়ম, গুরুত্বপূর্ণ অংশগুলো এবং একটি আকর্ষণীয় সিভি তৈরির টিপস।



সিভি কী?

সিভি বা Curriculum Vitae হলো একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ। এটি নিয়োগকর্তাকে আপনার সম্পর্কে দ্রুত ধারণা দেয়। তাই এটি যত ভালো হবে আপনার চাকুরী পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে। 

কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয়?

চাকরীর জন্য সিভি যতটা প্রোফেশনাল হবে তত ভালো। আর একটি প্রোফেশনাল সিভি তৈরি করার জন্য অনেক গুলো ধাপ রাখতে হয়। চলুন দেখে কি সেই ধাপগুলো  

নিচে ধাপে ধাপে একটি সুন্দর ও প্রফেশনাল সিভি লেখার নিয়ম তুলে ধরা হলো।

১. ব্যক্তিগত তথ্য লিখুন

সিভির শুরুতেই আপনার সাধারন পরিচয়ের তথ্য গুলো দিন।  

যেমনঃ

  • পূর্ণ নাম
  • মোবাইল নম্বর
  • ইমেইল ঠিকানা
  • বর্তমান ঠিকানা
  • LinkedIn বা Portfolio Link (যদি থাকে)

উদাহরণ

নাম: মোঃ রাহিম ইসলাম
মোবাইল: 01XXXXXXXXX
ইমেইল: rahim@gmail.com

২. Career Objective লিখুন

Career Objective হলো আপনার ক্যারিয়ার লক্ষ্য সম্পর্কে ছোট একটি বিবরণ। নিয়োগকর্তা যখন আপনার ক্যারিয়ার অবজেক্টিভ জানবে তখন সে সহজে সিদ্বান্ত নিতে পারবে আপনি সেই পদের জন্য কতটুকু উপযুক্ত। 

উদাহরণ

“আমি একটি প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।”

৩. শিক্ষাগত যোগ্যতা যুক্ত করুন

শিক্ষাগত যোগ্যতা সিভির অন্যতম গুরুত্বপুর্ন পার্ট। তবে এই পার্টে অনেকে ভুল করে। এটা সিভিতে উল্লেখ করতে গিয়ে  অনেকে একটা কমন ভুল করে তা হলো প্রথমে এসএসসি দেয় তারপর অনার্স মাস্টার্স। কিন্তু এটি সম্পুর্ন ভুল পদ্ধতি। তথ্য সবসময় সর্বশেষ ডিগ্রি থেকে শুরু করতে হয়।

যেসব তথ্য দিতে হবে

  • পরীক্ষার নাম
  • প্রতিষ্ঠানের নাম
  • বিভাগ
  • ফলাফল
  • পাসের বছর

উদাহরণ


৪. কাজের অভিজ্ঞতা লিখুন

যদি পূর্বে কোথাও কাজ করে থাকেন তাহলে সেটি উল্লেখ করুন। সকল কোম্পানী একজন অভিজ্ঞ লোককে বেশি প্রাধান্য দেয়। সে জন্য আপনার যেকোন অভিজ্ঞতা শেয়ার করুন। অভিজ্ঞতা আপনাকে বাকিদের থেকে আগিয়ে রাখবে।  

যেভাবে অভিজ্ঞতা শেয়ার করতে পারেনঃ 

  • প্রতিষ্ঠানের নাম
  • পদবী
  • কাজের সময়কাল
  • কাজের দায়িত্ব

যাদের অভিজ্ঞতা নেই তারা Internship, Training বা Freelancing Experience লিখতে পারেন।তবে অভিজ্ঞতা যেহেতু ভালো চাকুরী পাওয়ার জন্য জরুরী তাই অভিজ্ঞতা অর্জন করাই বুদ্ধিমানের কাজ। 

৫. দক্ষতা (Skills) যোগ করুন

এখন চাকুরী পাওয়ার সবচেয়ে ভালো হাতিয়ার হলো দক্ষতা। আপনি যত দক্ষ আপনার চাকুরী পাওয়ার সম্ভাবনা তত বেশি। একডেমিক সার্টিফিকেটের সাথে সাথে অন্যান্য যোগ্যতা যেমন অফিস প্রোগ্রাম, ডীজাইন, ড্রাইভিং, ইংলিশ ইত্যাদি জানা থাকলে চাকুরীর সম্ভাবনা অনেক বেড়ে যায়। 

৬. রেফারেন্স যোগ করুন

অনেক চাকরিতে Reference চাওয়া হয়। রেফারেন্স অনুযায়ী আপনাকে চাকুরী দেওয়ার আগে আপনার খবর নিবে কারন কোম্পানী আপনাকে চিনে না। সে জন্য আপনার খোজখবর নিয়েই, আপনার সম্পর্কে জেনেই নিয়োগ দিবে। তাই অবশ্যই সিভিতে রেফারেন্স ব্যবহার করুন। যেভাবে রেফারেন্স  ব্যভার করতে পারেন -  

উদাহরণ

নাম: মোঃ করিম হোসেন
পদবী: সহকারী অধ্যাপক
মোবাইল: 01XXXXXXXXX

একটি ভালো সিভি লেখার গুরুত্বপূর্ণ টিপস

✔ সিভি সংক্ষিপ্ত রাখুন

সাধারণত ১–২ পৃষ্ঠার মধ্যে সিভি শেষ করা ভালো। সিভিতে অতিরিক্ত কোন কিছু ব্যবহার করবেন না। অনেকে নিজেকে এক্সপার্ট বা দক্ষ দেখাতে গিয়ে অনেক অপ্রয়োজনীয় কথা ব্যবহার করে। 

✔ বানান ভুল এড়িয়ে চলুন

এটি খুবই অপ্রত্যাশিত ভুল। আপনি চাকুরী করতে চান কিন্তু আপনার সিভিতে অনেক ভুল এটা কখনই কোন নিয়োগ কর্তা গ্রহন করতে চাইবে না। সে জন্য বানান ভুল সিভি তইরির সময় সতর্ক থাকুন। বার বার চেক করুন কোন বানান ভল আছে কি না। 

✔ Professional Font ব্যবহার করুন

আপনার সিভিতে প্রোফেশনাল ফন্ট ব্যহার করুন। অনেকে এই ভুল তা করে সিভিকে এক্টু ভিন্ন করতে গিয়ে বিভিন্ন স্টাইলের ফন্ট ব্যবহার করে যা দেখলে প্রোফেশনাল মনে হয় না। সে জন্য সিভি তইরির সময় প্রোফেশনাল ফন্ট ব্যবহার করুন। যেমনঃ Arial, Calibri বা Times New Roman ইত্যাদি। 

✔ অপ্রয়োজনীয় তথ্য দেবেন না

আপনি৯ কোন পদে আবেধন করেছেন তা বুঝে তথ্য দিন। পদের সাথে যায় এমন স্কিল , দক্ষতা ইত্যাদি তুলে ধরুন। অযথা অপ্রয়োজনীয় তত্য দিয়ে সিভিকে ভরপূর করতে যাবেন না।

 ধর্ম, রক্তের গ্রুপ বা পারিবারিক তথ্য সব চাকরিতে প্রয়োজন হয় না। এই তথ্য গুলোও আপনার পদ বুঝে উল্লেখ করুন। 

✔ PDF Format ব্যবহার করুন

PDF ফরমেট সিভি দেখার জন্য বেস্ট। সে জন্য সিভি পাঠানোর সময় PDF ফরম্যাটে পাঠানো ভালো। তাহলে নিয়োগকর্তা আপনার সিভি সহজে দেখতে পারবেন। 

Freshers দের জন্য সিভি লেখার নিয়ম

Freshers দের মধযে একটি কমন কথা থাকে আমামদেরতো অভিজ্ঞতা নেই তাহলে কিভাবে সিভি তৈরি করবো। আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার সিভিতে অন্যান্য বিশয়গুলো ফুটিয়ে তুলুন যেমনঃ

  • শিক্ষাগত যোগ্যতা
  • কম্পিউটার স্কিল
  • ট্রেনিং
  • প্রজেক্ট
  • ভাষাগত দক্ষতা

অনলাইনে সিভি তৈরির জনপ্রিয় ওয়েবসাইট

বর্তমানে অনেক ওয়েবসাইটে ফ্রি সিভি তৈরি করা যায়।

  • Canva
  • Novoresume
  • Zety
  • Resume.io


চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি সুন্দর ও গোছানো সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন আর প্রশ্ন থাকা উচিত নয়—“কিভাবে চাকরির জন্য সিভি লিখতে হয়?” উপরের নিয়মগুলো অনুসরণ করলে আপনি সহজেই একটি প্রফেশনাল ও আকর্ষণীয় সিভি তৈরি করতে পারবেন।

Comments

Popular posts from this blog

তারেক রহমান কততম প্রধানমন্ত্রী?

  বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই এমন কিছু প্রশ্ন উঠে আসে যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। “তারেক রহমান কত তম প্রধানমন্ত্রী” এমনই একটি বহুল সার্চ হওয়া কীওয়ার্ড। অনেকে জানতে চান তিনি কি কখনো প্রধানমন্ত্রী ছিলেন? এই আর্টিকেলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পাশাপাশি তারেক রহমানের জীবন, রাজনৈতিক ক্যারিয়ার ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারেক রহমান কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? সংক্ষেপে উত্তর: হ্যা । তারেক রহমান  ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোন।  বাংলাদেশের প্রধানমন্ত্রীদের সংক্ষিপ্ত প্রেক্ষাপট বাংলাদেশের ইতিহাসে কয়েকজন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী রয়েছেন, যেমন— শেখ মুজিবুর রহমান তাজউদ্দীন আহমদ খালেদা জিয়া শেখ হাসিনা তারেক রহমান  তারেক রহমানের পরিচয় ও পারিবারিক পটভূমি তারেক রহমান  জন্মগ্রহণ করেন ২০ নভেম্বর ১৯৬৫ সালে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি  জিয়াউর রহমান  এবং সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া -এর বড় ছেলে। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি ছিলেন। শিক্ষাজীবন ও ব্যক্তিগত জ...

সরকারি চাকরি কেন করতে চান?ইন্টারভিউতে সেরা উত্তর দেওয়ার গাইড

"সরকারি চাকরি কেন করতে চান?" —বাংলাদেশের সরকারি চাকরির ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। এই প্রশ্নের মাধ্যমে বোর্ড শুধু আপনার চাকরি করার ইচ্ছাই নয়, বরং আপনার দায়িত্ববোধ, দেশপ্রেম, জনসেবার মানসিকতা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনাও মূল্যায়ন করে। তাই এই প্রশ্নের উত্তর অবশ্যই চিন্তাভাবনা করে দেওয়া উচিত। অনেক প্রার্থী ভুল করে বলেন, "সরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা বেশি" বা "বেতন ও সুযোগ-সুবিধা ভালো।" যদিও এগুলো সরকারি চাকরির বাস্তব সুবিধা, তবে এগুলোকে মূল কারণ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। বরং এমন উত্তর দেওয়া উচিত, যা আপনার পেশাদার মনোভাব এবং জনসেবার ইচ্ছাকে প্রকাশ করে। কেন সরকারি চাকরি করতে চান? সরকারি চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ। একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সরাসরি জনগণের সেবা প্রদান, সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আপনি বলতে পারেন যে, আপনি আপনার শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চান। একই সঙ্গে সরকারি চ...

টেলিগ্রামের ইতিহাস

  টেলিগ্রামের ইতিহাস: জনপ্রিয় মেসেজিং অ্যাপের সফলতার গল্প বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হলো টেলিগ্রাম (Telegram) । দ্রুত বার্তা আদান-প্রদান, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারবান্ধব ফিচারের কারণে এটি কোটি কোটি মানুষের আস্থার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আজকের এই নিবন্ধে আমরা টেলিগ্রামের ইতিহাস , এর প্রতিষ্ঠা, জনপ্রিয়তার কারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সহজ ভাষায় জানব। টেলিগ্রাম কী? টেলিগ্রাম একটি ক্লাউড-ভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট মেসেজ, ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ভয়েস মেসেজ আদান-প্রদান করতে পারেন। এটি মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। টেলিগ্রামের ইতিহাস টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন দুই ভাই, Pavel Durov এবং Nikolai Durov । তারা মূলত ২০১৩ সালে টেলিগ্রাম চালু করেন। এর আগে পাভেল দুরভ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম VK -এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। রাশিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা এবং সরকারি নজরদারি নিয়ে উদ্বেগের কারণে দুরভ ভাইরা এমন একটি মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন, যেখানে ব্...